সড়ক দুর্ঘটনায় বাহরাইনে বাংলাদেশি যুবক নিহত


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২২ এপ্রিল ২০১৭

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় কাজী সোহেল (২৮) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। সোহেল কুমিল্লার লাকসাম উপজেলার মিজিয়াপাড়া গ্রামের কাজী দুলালের ছেলে।

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার দিবাগত রাতে বাহরাইনের স্থানীয় হাসপাতালে সোহেলের মৃত্যু হয়। শনিবার তার মৃত্যুর খবর বাড়িতে জানাজানি হলে স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয়।

সোহেলের চাচা কৃষি ব্যাংক কর্মকর্তা কাজী সেলিম জানান, ধার-দেনা করে সাড়ে ৩ বছর আগে সোহেল বাহরাইন যান। সেখানে সোহেল একটি বেসরকারি কোম্পানিতে সেলসম্যানের কাজ করতেন।

শুক্রবার বিকেলে মোটর সাইকেলযোগে মালামাল নিয়ে যাওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সিগন্যাল পোস্টে ধাক্কা লাগে। গুরুতর আহত সোহেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর রাতে তার মৃত্যু হয়। সোহেলের মরদেহ দেশে আনতে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।