যশোরে দুই বেকারি মালিককে জরিমানা


প্রকাশিত: ০১:০৭ পিএম, ২৬ এপ্রিল ২০১৭

যশোরে দুই বেকারি মালিকের কাছ থেকে ১৬ হাজার টাকার জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে শহরের দড়াটানা এলাকার সিদ্দিক বেকারি ও সাকো স্ন্যাক অ্যান্ড ডিপার্টমেন্টাল সেন্টারে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার বদিউজ্জামান বলেন, বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিদ্দিক বেকারিতে লাড্ডুর গায়ে লেভেল, মেয়াদোত্তীর্ণ তারিখ ও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সাকো স্ন্যাক অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরে দুধ ও চানাচুরের প্যাকেটে লেভেল ও মেয়াদোত্তীর্ণ, প্যাকেটের গায়ে তারিখ না থাকায় ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ওই দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

মিলন রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।