কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইভাই নিহত


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৮ এপ্রিল ২০১৭

কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে জেলার আদর্শ সদর উপজেলার বাঁশমঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন আপন চাচাতো ভাই।

নিহতরা হলেন, একই উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর গ্রামের জনু মিয়ার ছেলে আরিফ হোসেন এবং মৃত রেনু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন।

কোতোয়ালি মডেল থানার অধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহিন কাদির জানান, তারা দ্রুতগতিতে শহরে যাওয়ার পথে বাঁশমঙ্গল এলাকায় পৌঁছার পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলসহ দুজনেই রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। পরে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কামাল উদ্দিন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।