নারী মেম্বারকে নিয়ে পালালেন আরেক মেম্বার


প্রকাশিত: ১২:৫০ পিএম, ০২ মে ২০১৭

সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য দুই সন্তানের জননীকে নিয়ে পালিয়েছেন একই ইউনিয়ন পরিষদের আরেক মেম্বার তিন সন্তানের জনক তোজলু। রাজশাহীর চারঘাট সদর ইউনিয়নের এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের নারী সদস্য সাজেদার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল তার অপর সহকর্মী ১ নং ওয়ার্ডের সদস্য তোজলুর।

এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনাও হয়। সোমবার রাতে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছেন এ পরকীয়া প্রেমিক জুটি। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে সদর ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, সাজেদা ও তোজলু দুজনেই তার ইউপির মেম্বার। এছাড়া দুজনেরই সংসার রয়েছে।

সাজেদার সংসারে স্বামী ছাড়াও রয়েছে দুটি সন্তান। অপর দিকে তোজলুর রয়েছে দুটি সংসার। ওই দুই সংসারে তোজলুর রয়েছে তিনটি সন্তান।

চেয়ারম্যান আরও বলেন, তারা যে কাজটি করেছেন তা মোটেও ভালো করেননি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া যায় সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরামর্শ করা হবে।

এদিকে, অভিযুক্ত সাজেদা ও তোজলুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন দুটি বন্ধ পাওয়া যায়।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।