কুমিল্লায় ইডেন কলেজছাত্রীর আত্মহত্যা


প্রকাশিত: ১১:২০ এএম, ০৪ মে ২০১৭

কুমিল্লায় কীটনাশক ট্যাবলেট খেয়ে জেসমিন আক্তার (২০) নামে ইডেন মহিলা কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে জেলার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জেসমিন আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী হারুন আর রশিদের মেয়ে এবং ইডেন মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ১ম বর্ষের ছাত্রী।

জেসমিনের মামা জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, জেসমিন বুধবার বিকেলে ঢাকা থেকে বাড়িতে আসে। বাড়িতে আসার পর তার আচরণ স্বাভাবিক ছিল। বৃহস্পতিবার সকালে সে কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।

মুরাদনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, ওই কলেজছাত্রীর আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। তবে প্রেমঘটিত কোনো বিষয় রয়েছে কিনা তা নিশ্চিত হতে ওই ছাত্রীর মোবাইল কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

কামাল উদ্দিন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।