কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:২১ এএম, ০৬ মে ২০১৭
প্রতীকী ছবি

কুমিল্লায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুুপুরে জেলার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের বাদুয়াড়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার দুপুরে শিশু শিখা ও শ্রাবন্তী বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পানিতে নামার পর ডুবে মারা যায়। তারা হলো, বাদুয়াড়া গ্রামের দারোগালি মিজি বাড়ির সহিদ মিয়া মেয়ে শিখা আক্তার (৫) ও একই বাড়ির সাহাব উদ্দিন মিয়ার কন্যা শাবন্তী আক্তার (৬)।

মরদেহ উদ্ধারের পর তাদের পরিবারে শোকের মাতম চলছে।

কামাল উদ্দিন/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।