প্রেমিক বিদেশ চলে যাবে শুনে প্রেমিকার আত্মহত্যা


প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৬ মে ২০১৭

দীর্ঘদিন প্রেম করার পরও প্রেমিক বিয়ে না করে বিদেশ চলে যাওয়ার প্রস্তুতি নেয়ায় রাগ ও ক্ষোভে আত্মহত্যা করেছে প্রেমিকা সালমা আক্তার (১৮)।

শনিবার দুপুরে জেলার মুরাদনগর উপজেলার মেটংঘর গ্রামে এ ঘটনা ঘটে। সালমা ওই গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে। এ ঘটনায় পুলিশ প্রতারক প্রেমিক সবুর খানকে আটক করেছে।

পুলিশ জানায়, মেটংঘর গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে ও স্থানীয় কোড়ের পাড় আদর্শ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী সালমা আক্তারের সঙ্গে একই গ্রামের সবুর খানের দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি প্রেমিক সবুর খান বিদেশে চলে যাওয়ার প্রস্তুতি নিলে প্রেমিকা সালমা তাকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু সবুরের পরিবার ওদের বিয়েতে রাজি ছিল না। তাই প্রেম ও প্রতারণার বিষয়টি চিরকুটে লিখে শনিবার দুপুরে কিটনাশক খেয়ে আত্মহত্যা করেছে সালমা আক্তার।

এ বিষয়ে সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানা পুলিশের ওসি মনোয়ার হোসেন জানান, প্রেমিক সবুর খানকে আটক করা হয়েছে। সে সালমার সঙ্গে প্রেমের বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচণায় মামলা দায়ের করা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।