বরিশালে ডায়েরিয়ায় ভাই-বোনের মৃত্যু : গুরুতর অসুস্থ ৫


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০৪ মে ২০১৫

বরিশালের সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চটুয়া গ্রামে ডয়রিয়ায় আক্রান্ত হয়ে সোমবার দুপুরে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

মৃত ভাই বোনের নাম দুই শিশুর নাম সোহাগী (৮) ও সজল (১০)। গুরুতর অসুস্থ অবস্থায় ওই পরিবারের আরো ৫ জনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জরুরী ভিত্তিতে ওই এলাকায় আড়াই হাজার প্যাকেট খাবার স্যালাইন ও ডয়রিয়ার ওষুধ পাঠানো হয়েছে। সোহগী ও সজল চটুয়া গ্রামে কাচাঁমাল ব্যাবসায়ী সাহেব আলী জোমাদ্দারের সন্তান তারা।

ওই ইনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর মো. জাহাঙ্গীর হোসেন জানান, দুপুরের খাবার খেয়ে ঘরের গৃহকর্তা সাহেব আলী জমাদ্দার (৫৫), তার স্ত্রী তাসলিমা বেগম (৪৫) এবং তাদের সন্তান জুয়েল (১৬), সজল (১০), সোহাগী (৮), রাহাদ (৮) ও তাবেত (৩) ডায়রিয়ায় আক্রান্ত হয়।

কিছুক্ষণ পর সকলের বমি ও পাতলা পায়খানা হতে থাকে। ২ ঘণ্টার মধ্যে সজল ও সোহাগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাকী ৫ জন বমি ও টয়লেট করতে করতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে বরিশালে পাঠানো হয়।

এদের মধ্যে গৃহকর্তা সাহেব আলী ও তার স্ত্রী তাসলিমাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তাদের সন্তান জুয়েল, রাহাদ ও তাবেতকে নগরীর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, শিশুদের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় মৃতদেহ সন্ধ্যা পর্যন্ত দাফন করা হয়নি।  

জেলা সিভিল সার্জন ডা. এটিএম মিজানুর রহমান সন্ধ্যা সাড়ে ৭টায় জানান, তিনি বিষয়টি শুনেছেন। এরই মধ্যে আক্রান্ত এলাকায় আড়াই হাজার প্যাকেট খাবার স্যালাইন ও ডয়রিয়ার ওষুধ পাঠানো হয়েছে। তবে আক্রান্ত রোগীদের মৃত্যু ডায়েরিয়া না ফুডপয়েজনিং তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানান, সিভিল সার্জন ডা. এটিএম মিজানুর ।

সাইফ আমীন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।