বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির দায়িত্বে জায়ীদ-আজিজুর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মো. আবুল খায়ের জায়ীদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মো. আজিজুর রহমান।
মঙ্গলবার (১২ মে) হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির (HRDS) সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেফাত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন— সহকারী সাধারণ সম্পাদক আনিকা তাশকিন, দফতর সম্পাদক ইউনুচ রাতুল, অর্থ সম্পাদক শামীমা আক্তার শিমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসমিয়া মোস্তারি ঐশী, আইনি সহায়তা ও ভিকটিম সাপোর্ট সম্পাদক মো. আবু সুফিয়ান আল মামুন, তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক রাব্বি হাসান, প্রোগ্রাম সম্পাদক মো. আরাফাত রহমান আশিক, গবেষণা সম্পাদক ফাহিম শাহরিয়ার, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক বিক্রম শর্মা এবং ডকুমেন্টেশন সম্পাদক আল জাবির।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নুসরাত জাহান বুশরা, নাজমাস সাকিব, আবু সাহাব সিয়াম, মো. মিনহাজুর রহমান মেহেদী, মুনিরা আঞ্জুম রুমালী, বুসরাত জাহান বন্নী এবং নাজিব হাসান।
আজিজুর রহমান/এমএস