মাদকাসক্ত ছেলেকে জেলে দিলেন মা


প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৪ মে ২০১৫

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদকাসক্ত এক যুবককে পুলিশের হাতে সোপর্দ করেছেন মা। পরে ভ্রাম্যমাণ আদালত ওই যুবকের দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খালিদ হোসেন এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম শিহাব আহম্মেদ (২২)। শিহাব উপজেলার ললিতনগর মাকরান্দা গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে।

মা তসলিমা বেগম বলেন, বেশকিছু দিন আগে থেকে তার ছেলে শিহাব হেরোইন ও ফেনসিডিলে আসক্ত হয়ে পড়ে। নেশার টাকার জন্য সে প্রায়ই বাড়ির লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করতো। বাড়ি থেকে নিয়মিত টাকা পয়সা এবং জিনিসপত্রও চুরি করতো সে।

এ কারণে অতিষ্ঠ হয়ে সোমবার দুপুরে শিহাবকে ঘরে তালাবদ্ধ রেখে পুলিশে খবর দিই। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

শাহরিয়ার অনতু/এমএএস/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।