গোপালগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত
গোপালগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় ইউএনএফআইপিএ, ডিএনএস, বিএনসি এবং বিএমএস এর উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়েছে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. পরিমল সরকার। ইনস্টিটিউটের ইনচার্জ স্বপ্না রানী হীরার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পাবলিক হেলথ নার্স সুপ্রভা বৈরাগী, মিডওয়াইফারী এসোসিয়েশন জেলা শাখার সভাপতি ধবলী জয় ধর, মিডওয়াইফরী ট্রেইনার আমেনা বেগম, ফিরোজা বেগম, নার্সিং ইনস্ট্রাকটর গীতা রানী বিশ্বাস প্রমুখ।
এস এম হুমায়ূন কবীর/এসএস/পিআর