কালিয়াকৈরে পোশাক কারখানায় আগুন
প্রতীকী ছবি
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং নামের একটি পোশাক কারখানায় শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ওই কাখানার ৭ তলা ভবনের ৩য় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন সমস্ত ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, সাভার ইপিজেডের ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, আগুনে ওই কারখানার তৈরি পোশাক ও কাঁচামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
আমিনুল ইসলাম/আরএআর/এমএস