গাজীপুরে মাদকবিরোধী অভিযানে আটক ১৪


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১৩ মে ২০১৭
প্রতীকী ছবি

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে চার ছিনতাইকারীসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জয়দেবপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় আটকদের কাছ থেকে ১০৬ পিস ইয়াবা ও সোয়া দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পুলিশের মাদকবিরোধী চলমান অভিযানে জেলা শহরের বিলাশপুর এলাকা থেকে সালাউদ্দিন (২৪), নোমান (২৫), সজিব (২৩) ও হিরা (২৫) নামে চার ছিনতাইকারীকে আটক করা হয়। মাদকসহ বিভিন্ন অপরাধের ঘটনায় অভিযানে আটক ১৪ জনের বিরুদ্ধে আটটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।