কক্সবাজারে অস্ত্র ব্যবসায়ী আটক


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৭ মে ২০১৭
প্রতীকী ছবি

কক্সবাজার সদরের ইসলামপুর জুমনগর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত এক অস্ত্র ব্যবসায়ীকে অাটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) সদস্যরা। তার কাছ থেকে পাঁচটি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে তাকে আটক করা হয়েছে।

তার নাম মুহাম্মদ কালু (৩৩)। তিনি ইসলামপুর জুমনগর এলাকার আলী আহমদ ওরফে সোনামিয়ার ছেলে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মো. রুহল আমিন তথ্যটি নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।