উখিয়ায় ছাত্রলীগ নেতা হত্যার প্রধান আসামি গ্রেফতার


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ১৯ মে ২০১৭

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালি উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান জাবু হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ সেলিম ওরফে রিজভীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার ভোরে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. কায় কিসলু তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতার রিজভীকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত ৭ মে রাত পৌনে ৮টার দিকে মুজিবুর রহমান জাবুকে একদল সন্ত্রাসী হত্যা করে। এ ঘটনায় জাবুর ভাই লুৎফর রহমান বাদী হয়ে রিজভীকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।