তুরাগ নদীতে ডুবে যুবকের মুত্যু


প্রকাশিত: ০২:৩০ এএম, ২০ মে ২০১৭

টঙ্গীর ফায়ার সার্ভিসের ডুবুরীদল তুরাগ নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই যুবকের নাম আব্দুল্লাহ আল তামিম (২০)। তিনি ঢাকার আব্দুল্লাহপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

টঙ্গীর ফায়ার সার্ভিসের ওয়াটার রেসকিউ মো. সাইফুল ইসলাম জানান, তামিম বন্ধুদের সঙ্গে লঞ্চযোগে পিকনিকে যায়। দুপুরে খাবারের আগে সে ঢাকার খিলক্ষেত ঋষিপাড়া এলাকায় তুরাগ নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। অপর বন্ধুরা নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

তিনি আরো জানান, মরদেহ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।