গাজীপুরে পাঁচ শতাধিক পুলিশের বিশেষ অভিযান


প্রকাশিত: ১১:২০ এএম, ২০ মে ২০১৭

গাজীপুরে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নির্মূলে বিশেষ অভিযানে শুরু করেছে জেলা পুলিশ। শনিবার বিকেল ৩টা থেকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া ফাঁড়ির আওতাধীন এলাকাকে ৪৫ ভাগ করে একযোগে এ অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানের সময় পুলিশ এলাকাবাসীর কাছে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করবে।

এর আগে দুপুরে গাজীপুর জেলা পুলিশ লাইনে অভিযানে সম্পর্কে অংশ নেয়া পুলিশ সদস্যদের উদ্দেশে বিফিং দেন গাজীপুর অতিরিক্তি পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান।

পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর মো, মুমিনুল ইসলাম (ডিআই-২) জানান, হোতাপাড়া পুলিশ ফাঁড়ির আওতাধীন গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, পিরুজালী, ভাওয়ালগড় এবং গাজীপুর সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড এলাকাকে ৪৫ ভাগে বিভক্ত করে একযোগে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে পাঁচ শতাধিক পুলিশ অংশ নিচ্ছে বলেও তিনি জানান।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।