ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন : আটক ২


প্রকাশিত: ০৮:১৪ এএম, ০৯ মে ২০১৫

ময়মনসিংহ শহরের কালিবাড়ি বাইলেনে ভাতিজার ছুরিকাঘাতে চাচা সমীর দে খুন হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছ। এ ঘটনায় শনিবার সকালে ভাতিজা আকাশ দে ও তার বন্ধু সানীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি ছুরিসহ রূপার গহনা উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি আবু মো. ফজলুল করিম জানান, শুক্রবার রাত ২টার দিকে শহরের কালিবাড়ি বাইলেনে জুয়েলারি দোকান কারিগর সমীর দের বাসায় চুরি করতে আসে তার ভাতিজা আকাশ দে ও বন্ধু সানি। এসময় সমীরদের টের পেলে তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে তারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ এসে অভিযান চালিয়ে শনিবার সকালে কালিবাড়ি কবরস্থানের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ভাতিজা আকাশ ও সানিকে আটক করা হয়।

আতাউল করিম খোকন/এমএএস/আরআইপি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।