কুমিল্লার ৪ ইউপিতে চেয়ারম্যান পদে জয়ী যারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২৩ মে ২০১৭

মঙ্গলবার জেলার বরুড়া উপজেলার ২টি, সদর দক্ষিণ উপজেলার ১টি এবং চান্দিনা উপজেলার ১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২টিতে আওয়ামী লীগ এবং ১টিতে বিএনপি এবং ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বিজয়ী জয় লাভ করেছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নে বিএনপির প্রার্থী সৈয়দ মাশরুল হক (ধানের শীষ), শাকপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী দেলোয়ার হোসেন (আনারস), সদর দক্ষিণ উপজেলার পেরুল উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবুল বাশার (নৌকা) এবং চান্দিনা মহিচাইল ইউনিয়নে (স্থগিত ২ কেন্দ্র) আওয়ামী লীগের প্রার্থী আবু মজুমদার (নৌকা) বিজয় লাভ করেন। রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে কেন্দ্রদখল, জাল ভোট, এজেন্ট বের করে দেয়াসহ কেন্দ্রে ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তারের নানা অভিযোগ এনে দুপুরেই ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন সদর দক্ষিণ উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের বিএনপির প্রার্থী আমন উল্লাহ আমান (ধানের শীষ)।

মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।