পাইলট হওয়ার সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
বাংলাদেশি বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নিজস্ব অর্থায়নে মেধাবী শিক্ষার্থীদের পাইলট হওয়ার সুযোগ দিচ্ছে। সফলভাবে ফ্লাইট ট্রেনিং শেষ করার পর ইউএস-বাংলা এয়ারলাইন্সে ট্রেইনি ফার্স্ট অফিসার হিসেবে শিক্ষার্থীরা নিয়োগপ্রাপ্ত হবেন।
রোববার (১৫ মার্চ) প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত পাইলটের চাহিদা পূরণে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিগত ৩ বছর যাবত কাজ করে যাচ্ছে। চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্লাইং একাডেমিতে ক্যাডেট পাইলট তৈরিতে বাছাইসহ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ফ্লাইট ট্রেনিং কোর্স শেষ করার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন কমার্শিয়াল পাইলট লাইসেন্স (এফএএ সিপিএল) প্রাপ্ত হবেন প্রশিক্ষণার্থীরা।
২০১৪ সালের ১৭ জুলাই দুইটি ড্যাশ-৮-কিউ৪০০ নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলার বিমান বহরে বর্তমানে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে। খুব শীঘ্রই আরও চারটি এয়ারবাস ৩৩০-৩০০ ও এটিআর ৭২-৬০০ এয়াক্রাফট যুক্ত করতে চলেছে ইউএস-বাংলা।
- আরও পড়ুন
নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, সাড়ে ১৬ বছরেই আবেদন
বিমান বাহিনীতে নিয়োগ, ৩৫ বছর বয়সেও আবেদনের সুযোগ
অফিসার পদে জনবল নেবে স্ট্যান্ডার্ড ব্যাংক, কর্মস্থল ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
যে সব মেধাবি বাংলাদেশি শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে এসএসসিতে ইংরেজি বিষয়ে জিপিএ ৪ সহ নূন্যতম জিপিএ ৫ প্রাপ্ত হবেন এবং পদার্থ বিজ্ঞান, সাধারণ গণিত ও উচ্চতর গণিতে কমপক্ষে দুটি বিষয়ে জিপিএ ৫ এবং অন্যটিতে নূন্যতম জিপিএ ৪ প্রাপ্ত হবেন অথবা ‘ও’ লেভেলে গণিত ও পদার্থ বিজ্ঞানসহ নূন্যতম ৫ বিষয়ে গ্রেড-এ।
এইচএসসিতে ইংরেজি বিষয়ে জিপিএ ৪ সহ নূন্যতম জিপিএ ৫ প্রাপ্ত হবেন এবং পদার্থ বিজ্ঞান ও গণিতে কমপক্ষে একটি বিষয়ে জিপিএ ৫ এবং অন্যটিতে নূন্যতম জিপিএ ৪ প্রাপ্ত হবেন অথবা ‘এ’ লেভেলে গণিত ও পদার্থ বিজ্ঞানে গ্রেড-বি পেয়েছেন শুধুমাত্র সে সব শিক্ষার্থীরাই আবেদনের জন্য যোগ্য হবেন। স্নাতক পাশ অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবেন। ইংরেজিতে সকল আবেদনকারীকে দক্ষ হতে হবে।
পরীক্ষা পদ্ধতি
ক্যাডেট পাইলটদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা (ইংরেজি, গণিত ও পদার্থ বিজ্ঞান), পাইলট যোগ্যতা পরীক্ষা, সাইকোমেট্রিক, মেডিকেল ও মৌখিক পরীক্ষা। সকল টেস্টে উত্তীর্ণদের মধ্য থেকে নির্বাচিতদের ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্লাইং একাডেমিতে ফ্লাইট ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। নির্দিষ্ট মেয়াদি প্রশিক্ষণ সাফল্যের সাথে সম্পন্নের পর উত্তীর্ণ ক্যাডেট পাইলটরা ইউএস-বাংলা এয়ারলাইন্সে ফার্স্ট অফিসার হিসেবে যোগদান করতে পারবেন।
- আরও পড়ুন
শিল্প মন্ত্রণালয়ের অধীন ৩৩ জনের নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন
ফ্রেশার প্রার্থীদের নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, লাগবে স্নাতক পাস
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে নিয়োগ, আবেদন ফি ২০০ টাকা
শারীরিক যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে এবং অন্য কোনো দেশের নাগরিক হতে পারবে না। আবেদনের সময় বয়স হতে হবে সর্বোচ্চ ২৫ বছর। উচ্চতার ক্ষেত্রে ছেলেদের ১৬৮ সেমি এবং মেয়েদের ১৬৪ সেমি হতে হবে। প্রার্থীর ওজন হতে হবে বিএমআই এর উচ্চতার আনুপাতিক হারে। দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬। অধুমপায়ী ও নন-অ্যালকোহলিক হতে হবে। যে কোনো ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করা যাবে- পাইলট প্রোগ্রামের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট https://www.usbair.com/ এ ক্যারিয়ার পেইজে ক্যাডেট পাইলট প্রোগ্রামে সরাসরি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১১ এপ্রিল ২০২৬।
সূত্র: প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি
এমআইএইচ