কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ২ পথচারী নিহত


প্রকাশিত: ০৪:১৩ এএম, ২৪ মে ২০১৭
প্রতীকী ছবি

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ২ পথচারী নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার ধরানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ধরানীপাড়ায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়।

নিহতরা হলেন, ধরানীপাড়া গ্রামের আকবর হোসেন ও কবির হোসেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার ও  আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য ভর্তি করা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।