মন্দিরের ভেতরে পুলিশের সোর্স আনিছ খুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মন্দিরের ভেতর প্রবেশ করে পুলিশের সোর্স আনিছুর রহমানকে (৪২) খুন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার সাবদী কালী মন্দিরের ভেতরে প্রতিপক্ষের লোকজন আনিছুর রহমানকে কুপিয়ে ও হাত পায়ের রগ কেটে হত্যা করে।
নিহত আনিছুর বন্দরের সাবদীর হাজী আমান উদ্দিনের ছেলে। তিনি এক সময়ে র্যাব ও পুলিশের সোর্স পরিচয়ে এলাকাতে প্রভাব বিস্তার করেছেন। সে কারণে আনিছুর এলাকাতে ‘সোর্স আনিছ’ হিসেবে পরিচিত।
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, বিকেলে বন্দরের কালী মন্দিরের ভেতরে ৪ থেকে ৫ জন মিলে আনিছুরকে কুপিয়ে জখম করে। পরে তাকে দ্রুত শহরের ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে তার মৃত্যু ঘটে। বিষয়টি তদন্ত চলছে।
শাহাদাত হোসেন/এএম/জেআইএম