আ.লীগ থাকলে উন্নয়ন, বিএনপি এলেই ধ্বংস


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৫ মে ২০১৭

দেশের দায়িত্বভার আওয়ালী লীগের হাতে থাকলে ব্যাপক উন্নয়ন হয়, আর বিএনপি ক্ষমতায় এলে ধ্বংস হয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার জিন্দা এলাকায় দাউদপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপির সময়ে রোজা এলে রাতারাতি পণ্যের দাম বেড়ে যেতো। এবার রোজায় পণ্যের দাম স্থিতিশীল থাকবে। যাতে মুসলিমরা কোনো কষ্ট না পায়। দেশের জনগণকে একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী লোডশেডিং নিয়ে সরকারকে বিভ্রান্ত করতে চায়।

তিনি বলেন, বিভ্রান্ত হওয়ার কিছু নেই। মূলত দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে বিদ্যূৎ সংযোগ বৃদ্ধি করা হয়েছে। ফলে কিছুটা পদ্ধতিগত সঙ্কট দেখা যায়। যা পরবর্তী ১২ ঘণ্টায় সমাধান করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাইয়ের সঙ্গে ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সহযোদ্ধা হিসেবে বিভিন্ন স্মৃতিচারণ করেন তিনি।

ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী।

এছাড়া উপস্থিত ছিলেন, উপ-সচিব মোহাম্মদ আলী আকবর, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত সহিদ বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা ও আবুল ফজল রাজু প্রমুখ।

মীর আব্দুল আলীম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।