নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন


প্রকাশিত: ১১:০৭ এএম, ৩১ মে ২০১৭
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে কাউসার নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আমজাদ হোসেন আসামির উপস্থিতিতে এ রায় দেন। একই মামলায় আদালত দণ্ডপ্রাপ্ত কাউসারের মা রহিমা খাতুনকে খালাস দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত মো. কাউসার (৪০) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ভবনাথপুর এলাকার আবদুল মান্নানের ছেলে।

নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রাকিবউদ্দিন রকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১০ অক্টোবর এক লাখ টাকা যৌতুক দাবিতে খোদেজা আউশারকে গলাটিপে হত্যা করে তার স্বামী কাউসার। ওই ঘটনায় নিহতের বাবা গরীবে নেওয়াজ বাদী হয়েছে সোনারগাঁ থানায় মামলা করেন। এতে আদালত দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দেন।

শাহাদাত হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।