ফরিদপুর

কৃষিজমির মাটি কেটে বিক্রি, অর্ধলাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৮ এপ্রিল ২০২৬

ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি করার অভিযোগে নজরুল ইসলাম নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের কারীরহাট গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

আদালত সূত্রে জানা গেছে, অভিযানে এক্সকেভেটর দিয়ে কৃষিজমির মাটি কেটে ট্রাকে করে অন্যত্র বিক্রির সত্যতা পেয়ে নগরকান্দা উপজেলার কুঞ্জনগর পাল্লা গ্রামের নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এন কে বি নয়ন/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।