উখিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন


প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০১ জুন ২০১৭

কক্সবাজারের উখিয়ায় স্বামীর ছুরিকাঘাতে মঞ্জুরা বেগম (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তোলাতলী নারকাটা ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেছে।

নিহত মঞ্জুরা বেগম ওই গ্রামের মৃত সোনালীর ছেলে ছৈয়দ হোসেনের (৩৫) স্ত্রী ও দুই সন্তানের জননী।

স্বামী সৈয়দ হোসেন মাদকসেবী ও ইয়াবা পাচারকারী বলে দাবি করেছে স্থানীয়রা।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমানিল্যের জেরে স্বামী ছৈয়দ হোসেন স্ত্রী মঞ্জুরা বেগমকে ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।