মায়ের সাথে অভিমানে মেয়ের আত্মহত্যা


প্রকাশিত: ০৩:২০ পিএম, ১৩ মে ২০১৫

গাজীপুরের কালীগঞ্জে মায়ের সাথে অভিমান করে নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী (১৫) আত্মহত্যা করেছে। বুধবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাদেরগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এ শিক্ষার্থী একই শ্রেণির সহপাটি হিন্দু সম্প্রদায়ের এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ ঘটনা ছাত্রীর পরিবারে জানাজানি হলে তাকে বিভিন্নভাবে চাপ দেয় সম্পর্ক ছেদ করার জন্য।

বুধবার বিকেলে নিহত শিক্ষার্থীর মা তাকে গালমন্দ করে। আর এতে ওই শিক্ষার্থী মায়ের সাথে অভিমান করে তার শয়ন কক্ষে বিষ পান করে। এ ঘটনার এক ঘণ্টা পর তার আত্মচিৎকার শুনে ঘরে গিয়ে দেখতে পায় সে বিষ পান করেছে। পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢামেকে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। নিহত শিক্ষার্থী  কালীগঞ্জ পৌরসভার খঞ্জনা গ্রামের মো. লোকমান খানের মেয়ে।

আব্দুর রহমান আরমান/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।