ইয়াবা সেবনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবকের গোপনাঙ্গে কামড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১৩ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক সেবনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাকিব (৩০) নামে এক যুবকের অণ্ডকোষে কামড় দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক মাদক কারবারির বিরুদ্ধে। রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার বায়েক ইউনিয়নের পূর্ব খাদলা এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (১৩ এপ্রিল) এ ঘটনায় কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত রাকিব ওই এলাকার মৃত কুদ্দুছ মিয়ার ছেলে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী গ্রাম পূর্ব খাদলার আরিফ মিয়া ও সারোয়ার মিয়ার বিরুদ্ধে এলাকায় মাদক কারবার ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ দীর্ঘদিনের। তারা স্থানীয় তরুণদের মাদক সেবনে প্রলুব্ধ করে আসছিলেন। সম্প্রতি তারা একইভাবে রাকিবকে ইয়াবা সেবনের প্রস্তাব দেন। তবে এই রাকিব এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন।

এতে ক্ষিপ্ত হয়ে রোববার রাতে ধান বিক্রির নাটক সাজিয়ে রাকিবকে টাকা নিয়ে আসার খবর দেওয়া হয়। রাকিব বাড়ি থেকে টাকা নিয়ে যাওয়ার পথে ওতপেতে থাকা আরিফ ও সারোয়ার তার ওপর ঝাঁপিয়ে পড়েন। ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারীরা রাকিবের অণ্ডকোষে কামড় দিয়ে গুরুতর জখম করেন এবং তার কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, এ ঘটনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।