বালুবোঝাই ট্রাক কেড়ে নিল কলেজছাত্রের প্রাণ


প্রকাশিত: ১১:১৪ এএম, ০৮ জুন ২০১৭

গাজীপুরের কালীগঞ্জে বালুবোঝাই ট্রাক কেড়ে নিল শরীফুল ইসলাম ছোটন (১৯) নামের এক কলেজছাত্রের প্রাণ। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ-টঙ্গী সড়কের কামারবাড়ী নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ছোটন উপজেলার তুমলিয়া গ্রামের হাবীবুর রহমানের ছেলে। তিনি কালীগঞ্জ শ্রমিক সরকারি বিশ্ববিদ্যালয় থেকে এ বছর এইচএসসি দিয়েছেন।

নিহতের ভাই রিপন জানান, ছোটন দুপুরে বাইসাইকেল করে কালীগঞ্জ-টঙ্গী সড়কের দড়িপাড়া যাচ্ছিল। এ সময় কালীগঞ্জ থেকে টঙ্গীগামী বালুবোঝাই ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে আহত ছোটনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সুলতান মাহমুদ তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুর রহমান আরমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।