টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ


প্রকাশিত: ১১:৪১ এএম, ০৯ জুন ২০১৭

কক্সবাজারের টেকনাফ থেকে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। শুক্রবার সকালের দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন, সাবরাং বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। বিজিবির অবস্থান টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়। এসব ইয়াবা পরবর্তীতে ধ্বংস করা হবে। এ ঘটনায় চারজনকে পলাতক আসামি করে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।