৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
কুমিল্লার দাউদকান্দিতে ৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার উপজেলার মালীগাঁও ইউনিয়নের মালীগাঁও গ্রামে ওই হাসপাতালের উদ্বোধন করেন তিনি।
কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. মজিবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, স্থানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা-৩ আসনের (মুরাদনগর) সংসদ সদস্য আলহাজ্ব ইউছুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা ৩৩ পদাধিক ডিভিশনের এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল এনায়েত উল্লাহ, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের মহাপরিচালক বি. জেনারেল আহমেদ কবির, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. দ্বীন মোহাম্মদ, কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ সেনাবাহিনী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ।
উল্লেখ্য, ৩৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার ঐকান্তিক প্রচেষ্টায় এ হাসপাতালটি নির্মিত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
মো. কামাল উদ্দিন/এসএস/পিআর