‘দুর্নীতি দূর করতে পারলেই দেশ এগিয়ে যাবে’


প্রকাশিত: ১০:২৯ এএম, ১৩ জুন ২০১৭

প্রশাসনের সর্বস্তর থেকে দুর্নীতি দূর করতে পারলেই দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভুটানের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মিস কিনলে ইয়াংজম।

তিনি বলেন, বর্তমান বাংলাদেশ সরকার দুর্নীতি দমনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তাই দেশকে আরও এগিয়ে নিতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আর দুর্নীতি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ জি আর মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা ‘সততা স্টোর’ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মিস কিনলে ইয়াংজম আরও বলেন, ‘সততা স্টোর’ সততার প্রতীক হিসেবে ব্যবহার হচ্ছে। এখানে বিক্রেতা ছাড়াই শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট সঠিক মূল্য রেখে পণ্য ক্রয় করছে। এতে করে সততার শিক্ষায় গড়ে উঠে শিক্ষার্থীরা।

এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রাব্বী মিয়া, সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের অধ্যক্ষ মো. সুলতান মিয়া।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।