চট্টগ্রামে শিবির কর্মীসহ গ্রেফতার ১১০


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২২ মে ২০১৫

চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের চার কর্মীসহ ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৩১ লিটার মদ ও ৬৫০ পিচ ইয়াবা। আটক ১২০ জনের মধ্যে ১৯ জন মামলার আসামি রয়েছে। এছাড়া ৮৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, সাতকানিয়া ও লোহাগাড়া, সীতাকুন্ড, রাউজান, মিরসরাইসহ বিভিন্ন উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে ১১০ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।