আগৈলঝাড়ায় ইয়াবাসহ যুবক আটক


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২২ মে ২০১৫

বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের জলপাই তলা মসজিদের পাশ থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পলাশ মোল্লা নামে (৩৮) এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৮।  শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে তাকে আটক করা হয়।

আটক পলাশ দক্ষিণ শিহিপাশা গ্রামের বাসিন্দা মো. মহিউদ্দীন মোল্লার ছেলে।

র‌্যাব-৮ এর ক্যাপ্টেন  আবুল বাশার জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবাসহ এই যুবককে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তিনি।


সাইফ আমীন/এসকেডি/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।