বেনাপোলে ২২ বাংলাদেশি আটক


প্রকাশিত: ০৪:২৯ এএম, ২৪ মে ২০১৫

অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২২ বাংলাদেশি নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার বিকেল ৫টার দিকে বেনাপোল-গাতিপাড়া সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ইসমাইল (২৫), সোলাইমান (৩০), আকুল হোসেন (২১), সাইফুল (২৫), জিয়াউল (৩৪), আলামিন (২৩), রুপম (২২), আসিব (২১), শাহাবুর (৩২), কবির (২৩), আলতাফ (৩৬), সাইফুল (১৮), শরিফুল (২৮), নির্মল চন্দ্র (২৫), শেফালী কান্তি (২৬), ওমর ফারুক (২৭), নবদীপ (৬৫), আভা রানী (২০), জিয়াউল (২২), পারভিন (২৫), শাহানাজ (৩৭) ও পারভিনা (২২)। তাদের বাড়ি নড়াইল, বাগেরহাট ও ফরিদপুর জেলার বিভিন্ন অঞ্চলে।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, আটকরা সীমান্তের বিভিন্ন অবৈধ পথে ভারত যান। তারা ভারতের বিভিন্ন এলাকায় কারখানা ও বাসা-বাড়িতে কাজ করতেন। ধরপাকড় শুরু হলে তারা বাংলাদেশে ফিরছিলেন। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে পোর্ট থানায় মামলা হয়েছে।   

মো. জামাল হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।