গাজীপুরে পাকিস্তানি গোয়েন্দা আটক


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৪ মে ২০১৫

গাজীপুরে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা (আইএসআই) সদস্য খালিদ মেহমুদকে (৫০) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক মো. মমিনুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুরের ভাংনাহাটি এলাকার ইউনিলাইন কারখানা থেকে পাকিস্তানি নাগরিক আইএসআই-এর সক্রিয় সদস্য খালিদ মেহমুদকে আটক করা হয়। তিনি ওই কারখানায় ২০১৪ সাল থেকে ইলেকট্রনিক বিভাগের প্রকৌশলী হিসেবে কাজ করে আসছিলেন।

তিনি আরো জানান, সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।