টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১০ এপ্রিল ২০২৬

কক্সবাজারের টেকনাফের একটি মুরগী খামারে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

ওসি জানান, ৯ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গিখালী এলাকার বাসিন্দা নুরুল হোসেনের মুরগির খামারে অভিযান পরিচালনা করে। অভিযানকালে খামারের ভেতরের পশ্চিম পাশের একটি খাটের নিচে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

তিনি আরও জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন আসামি কৌশলে পালিয়ে যায়। তবে তাদের মধ্যে একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে তিনি জানায়।

জাহাঙ্গীর আলম/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।