কক্সবাজারে ইয়াবাসহ মিয়ানমারের ৩ নাগরিক আটক
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করা হয়েছে। সোমবার সকালে বিজিবি এ অভিযান চালায়।
বিজিব সূত্র জানায়, সকালে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্টে সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ছয় হাজার ১০০ পিস ইয়াবাসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করা হয়।
আটকরা হলেন- মিয়ানমারের মংডুর মো. আব্দুর জোহারের ছেলে মো. ইব্রাহিম মিয়া (১৯), আবুল বশরের ছেলে মো. রহমত উল্লাহ (২৮) ও তার স্ত্রী মোছা. সাজেদা বিবি (২২)।
৩৪ বিজিবির অতিরিক্ত পরিচালক ইকবাল আহমেদ জানান, মরিচ্যা যৌথ চেকপোস্টে কুতুপালং হতে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে অতি কৌশলে লুকানো অবস্থায় ছয় হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৮ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদেরকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, ১১ জুলাই এক লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক ও ১৩ জুলাই ঘুমধুম ইউনিয়নে ইয়াবাসহ এক মিয়ানমার নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সায়ীদ আলমগীর/আরএআর/পিআর