জ্বালানি তেল সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ৩১ মার্চ ২০২৬

রাঙ্গামাটিতে জ্বালানি তেল সংকটের কারণে বন্ধ হয়ে গেছে কাপ্তাই হ্রদে চলাচল করা যাত্রীবাহী স্পিডবোট। এতে ভোগান্তিতে পড়েছে এই পথে চলাচল করা যাত্রীরা। সংকটের দ্রুত সমাধান না হলে বন্ধ হয়ে যেতে পারে যাত্রীবাহী লঞ্চ চলাচলও। এমন শঙ্কার কথা জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির নেতারা।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে জ্বালানি তেলের সংকটের ফলে রাঙ্গামাটির সঙ্গে লংগদু, বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকল, বিলাইছড়ি রুটের যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

চাহিদামতো জ্বালানি তেল না পেয়ে বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে স্পিডবোট এমনটাই জানান চালকরা।

স্পিডবোট চালক মো. সিদ্দিক জানান, আমাদের একটি বোট রাঙ্গামাটি থেকে ৭০ কিলোমিটার পাড়ি দিয়ে লংগদু পৌঁছাতে অন্তত ৩৫ লিটার পেট্রোল দরকার হয়। কিন্তু পাম্প থেকে দেয় মাত্র ১০ লিটার। এতে স্পিডবোট চালানো সম্ভব না। তাই বাধ্য হয়ে বন্ধ রেখেছি।

এদিকে স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীরা অনেক ভোগান্তিতে আছে বলে জানান যাত্রী মো. শুক্কুর আলী। লংগদু উপজেলার এই যাত্রী বলেন, সোমবার সন্ধ্যায় আমার শ্যালিকার সন্তান প্রসবজনিত সমস্যা দেখা দিলে স্থানীয় হাসপাতাল থেকে রেফার করা হয় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে। এমন সময় স্পিডবোট ছাড়া বিকল্প কোনো পরিবহন আর পাওয়া যায় না। স্পিডবোটে তেল না থাকায় তারাও যেতে অপারগতা জানান। এরপর আমরা সেনাবাহিনীর লংগদু জোনের সহায়তা চাই। তারাও কোনো পাম্পে তেল না পেয়ে নিজেদের প্রয়োজনীয় জ্বালানি তেল থেকে ২০ লিটার তেল দেয়। তখন একটি ছোটো স্পিডবোট নিয়ে আমরা রাঙ্গামাটি শহরে আসতে পারি। তখন রাত প্রায় ১০টা।

এরপর রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে কোনো চিকিৎসা না পেয়ে চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে রোগীর অস্ত্রোপচার করা হয়। তবে গর্ভের সন্তানটি মৃত প্রসব হয়। এতে বর্তমানে রোগীর অবস্থাও সংকটাপন্ন হয়ে পড়েছে।

জ্বালানি তেল সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ

তিনি আরও বলেন, আমরা যারা কাপ্তাই লেকে যাতায়াত করি তাদের জরুরি প্রয়োজনে স্পিডবোট একটি গুরুত্বপূর্ণ বাহন। এখন তেল সংকটে যদি এই পরিবহন বন্ধ থাকে তাহলে আমাদের ভোগান্তি বেড়ে যাবে। প্রয়োজনে অল্প সংখ্যক স্পিডবোট সচল রাখার দরকার। যাতে জরুরি প্রয়োজনে আমাদের উপকার হয়।

স্পিডবোট ঘাটের লাইনম্যান মো. মহউিদ্দনি বলনে, আগে রাঙ্গামাটি থেকে প্রতদিনি ১৫-২০টি স্পডিবোট বিভিন্ন রুটে চলাচল করতো। কিন্ত বর্তমানে তেলের সঙ্কটের কারণে স্পিডবোট চলাচল বন্ধ রাখতে হয়েছে। পাম্পগুলো থেকে যে পরিমাণ তেল দেয় তা স্পিডবোট চলাচলের জন্য খুবই কম।

এদিকে তেলের অভাবে কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচল যে কোনো সময় বন্ধ হওয়ার শঙ্কার কথা জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দ। তারা বলেন, ডিজেল সংকটের কারণে কাপ্তাই হ্রদে নৌযান চলাচল বন্ধের শঙ্কা দাঁড়িয়েছে। কাপ্তাই হ্রদে নৌপথে ১০টি রুটে লঞ্চ চলাচল করে প্রায় ৩০ থেকে ৩৫টি । এতে দৈনিক ১২০০-১৫০০ লিটার তেলের প্রয়োজন হয়।

বাংলাদশে অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা রাঙ্গামাটি জোনের চেয়ারম্যান মঈনুদ্দীন সেলিম বলনে, আমাদের যা মজুত আছে তা দিয়ে আজ চলাচল করা যাবে। যদি জ্বালানি না পাই তাহলে বুধবার থেকে উপজলোগুলোর সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যেতে পারে। আমরা অনেক চেষ্টা করছি কোথাও থেকে ডিজেল পাচ্ছি না। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়ছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলনে, লঞ্চ মালিকদের সঙ্গে কথা হয়েছে। সংকট সমাধানের চষ্টো চলছ। আশা করছি তেলের অভাবে লঞ্চ বন্ধ হবে না। স্পিডবোটে বেশি জ্বালানি প্রয়োজন তাই তাদের রেশনিং করে দেওয়া হচ্ছ।

আরমান খান/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।