কয়রায় আইলার ৬ বছর পূর্তিতে শোকর্যালি ও আলোচনা সভা
ঘূর্ণিঝড় আইলার ৬ বছর পূর্তি উপলক্ষে শোকর্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধ্বংসযজ্ঞের এই দিনটিকে স্বরণ করে সোমবার সকাল ৯টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক বিশাল শোকর্যালি বের করা হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. শেখ মো. নুরুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবির, উপজেলা যুবলীগ সভাপতি ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ।
র্যালি শেষে কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আইলার ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমপি অ্যাড. শেখ মো. নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মা. আ খ ম তমিজ উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবির, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ মনিরুল ইসলাম। এছাড়া আলোচনা সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলমগীর হান্নান/এসএস/এমএস