কালীগঞ্জে অসহায় গ্রামবাসীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১৯ জুলাই ২০১৭

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়েছে।

বুধবার ইউনিয়নটির জামালপুর আদর্শ পাড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মেডিকেল সেন্টার খুলে সেখানে এ চিকিৎসা দেয়া হয়েছে। 

সংস্থাটির সভাপতি ডা. ফয়সাল আহমেদ ছাড়াও ৪ জন এমবিবিএস ডাক্তার এখানে বসেন এবং রোগী দেখেন। শুধু তাই নয়, এলাকার মানুষ এই সেন্টার থেকে বিনামূল্যে ওষুধ পাচ্ছেন। ওই সেন্টারে জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, ডায়রিয়া, সর্দি-কাঁশি ইত্যাদি রোগের চিকিৎসা এবং ওষুধ দেয়া হয়।  

ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মাহাবুবুর রহমান খান বলেন, আমি অতি আনন্দিত যে আমার এলাকায় এ রকম জনকল্যাণমূলক কাজ হচ্ছে, যা অতুলনীয়।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।