কক্সবাজারে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:১৫ এএম, ২১ জুলাই ২০১৭

কক্সবাজারে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি চান্দের গাড়িও জব্দ করা হয়। শুক্রবার ভোরে তাদেরকে আটক করা হয়। 

আটকরা হলেন- রামুর খুনিয়াপালং ইউনিয়নের জেবর মল্লুকের ছেলে মো. সেলিম মিয়া (৩৮), উত্তর নাপিতখালীর মোক্তার আহাম্মদের ছেলে মো. আনসারুল হক (৩০) ও মৃত মাহাবুবুল আলমের ছেলে মো. নুরুল আমিন (২২)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সৈয়দ মোহসিনুল হক জানান, শুক্রবার ভোরে ঝিলংজা ইউনিয়নের বিসিক এলাকায় একটি চান্দের গাড়িতে তল্লাশি চালিয়ে ৩২৫ ক্যান বিয়ার, ২০ বোতল বিদেশি মদসহ মো. সেলিমকে আটক করা হয়। এই সময় মাদক বহনে ব্যবহৃত একটি চান্দের গাড়ি, একটি মুঠোফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ ১৫ হাজার টাকা। 

তিনি আরও জানান, অপর একটি অভিযানে কক্সবাজার শহরের কলাতলী হোটেল মোটেল জোন এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।