রাজশাহীতে বিল থেকে মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২৬ মে ২০১৫

রাজশাহীতে বিলের মধ্য থেকে আব্দুল সালাম (৩৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার সকালে নগরীর পান্তাপাড়া বিলের মধ্যে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত সালাম দুর্গাপুর উপজেলার জয়নগর এলাকার আব্দুল হাকিমের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পান্তাপাড়া বিলে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাহমুদুর রহমান জানান, নিহত আব্দুস সালামের মুখে ঘাস লেগে ছিলো। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শাহরিয়ার অনতু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।