গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

যতবারই বিএনপি সরকার ক্ষমতায় এসেছে উন্নয়নে কাজ করেছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:০৬ এএম, ১৬ মে ২০২৬

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, যতবারই বিএনপি সরকার ক্ষমতায় এসেছেন, কুমিল্লার উন্নয়নে কাজ করেছে। শুক্রবার (১৫ মে) দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাকারিয়া তাহের বলেন, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কুমিল্লায় ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় এসেছিলেন, তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিয়েছেন ও ৫০০ শয্যার হাসপাতাল করেছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আমরা আশাবাদী। অচিরেই কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা দেবেন।

তিনি বলেন, কুমিল্লা কৃষিনির্ভর এলাকা। আমাদের চাওয়া থাকবে এখানে যেন একটি কৃষি বিশ্ববিদ্যালয় দেয়া প্রতিষ্ঠা করা হয়। সরকার মাত্র ৩ মাসের মধ্যে কুমিল্লার জন্য একটি উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাশ করেছে এবং ওয়াসার প্রসেস চলছে।এটা স্টাবলিশড হওয়ার পর মেট্টোপলিটন এলাকাকে প্ল্যানিং করে যা করার দরকার সবই করবো।

মন্ত্রী আরও বলেন, ভিক্টোরিয়া কলেজের জন্য শতবর্ষী পুরনো প্রতিষ্ঠান হিসেবে প্রকল্প নেওয়া হচ্ছে। এই কলেজের জিয়া অডিটোরিয়ামের নামটি পর্যন্ত বিগত সময়ে মুছে দেওয়া হয়েছিল। অথচ ১৯৯৩ সালে বেগম খালেদা জিয়া ভিক্টোরিয়া কলেজে একটি বাস উপহার দিয়েছেন। সেটি শুধু ভিক্টোরিয়ার বাস হিসেবে আছে। সরকারের তরফ থেকে আমি চেষ্টা করব আরও দুইটি বাস দিতে।

এসময় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সিনিয়র সহ-সভাপতি মো. আমিরুজ্জামান আমির ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সহ উপস্থিত অতিথিরা।

জাহিদ পাটোয়ারী/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।