চট্টগ্রামে ইয়াবাসহ আটক এক


প্রকাশিত: ১১:০২ এএম, ২৬ মে ২০১৫

চট্টগ্রামে ইয়াবা ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব ৭। মঙ্গলবার দুপুরে নগরীর মোল্লা পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানাগেছে।

র‌্যাব সুত্রে  জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায়  অভিযান চালিয়ে এরশাদুর রহমান(৩৩) নামের এক ব্যাক্তিকে আটক করা হয়। আটককৃত এরশাদুর রহমান কক্সবাজারের টেকনাফ উপজেলা পূর্বনিলা গ্রামের আবদুল মাবুদের ছেলে।  এই সময়, তার কাছ থেকে ২৮৭১ পিচ ই্য়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ দুই লাখ সাতাশি হাজার ছয়শত টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. সোহেল মাহমুদ অটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত এরশাদ মাদক বিক্রি ও চোরাচালানের মতো নানা অপরাধমূলক কাজে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে।

জীবন মুছা/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।