যশোর বোর্ডের শীর্ষে খুলনা, তলানিতে মাগুরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:১০ এএম, ২৩ জুলাই ২০১৭

যশোর বোর্ডের এইচএসসি ফলাফলে পাসের হারের বিচারে গত বছরের মতো এবারও বোর্ড শীর্ষ অবস্থানে রয়েছে খুলনা জেলা। আর দশ জেলার মধ্যে তলানিতে রয়েছে মাগুরা জেলা। পাসের হারের ভিত্তিতে যশোর শিক্ষা বোর্ডের তালিকায় এ চিত্র উঠে এসেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, খুলনা জেলা থেকে ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ হাজার ১০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৪ হাজার ২৪২ জন, পাসের হার ৭৮ দশমিক ৬৬। পাসের হারের দিক থেকে গত বছরের মতো এবারও তারা শীর্ষ অবস্থানে রয়েছে। আর সবচেয়ে নিচে থাকা মাগুরা জেলার পাসের হার ৬০ দশমিক ১৬। এই জেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ হাজার ৪৪৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩ হাজার ২৭৮ জন। গত বছর তারা ছিল ৬ষ্ঠ অবস্থানে।

গত বছর ৫ম স্থানে থাকা মেহেরপুর এবার উঠে এসেছে ২য় স্থানে। এই জেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২ হাজার ৫২৬ জন, পাসের হার ৭২ দশমিক ৬৭।

একধাপ নেমে ৩য় অবস্থানে চলে যাওয়া সাতক্ষীরা জেলার ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার ৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭ হাজার ২৬১ জন, পাসের হার ৭১ দশমিক ৯৬।

৪র্থ অবস্থান ধরে রাখা ঝিনাইদহ জেলার ৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ হাজার ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯ হাজার ২৩১ জন, পাসের হার ৭০ দশমিক ৫৪।

গত বছর তলানিতে থাকা কুষ্টিয়া এবার উঠে এসেছে ৫ম অবস্থানে। এ জেলার ৬৫ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ হাজার ৮৮৫ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৫৬৯ জন। পাসের হার ৬৯ দশমিক ৫৪ ভাগ।

এ বছর ৬ষ্ঠ অবস্থানে উঠে আসা চুয়াডাঙ্গা গত বছর ছিল ৯ম স্থানে। এই জেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪ হাজার ৫৯ জন, পাসের হার ৬৭ দশমিক ৭৩।

গত বছর ৩য় অবস্থানে থাকা যশোর জেলা এবার নেমে গেছে ৭ম স্থানে। এই জেলার ১১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭ হাজার ২৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১১ হাজার ৫৫৭ জন, পাসের হার ৬৬ দশমিক ৮২।

গত বছর ৮ম স্থানে থাকা বাগেরহাট জেলা এবারও আছে একই অবস্থানে। এই জেলার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ৫৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪ হাজার ২৮৪ জন, পাসের হার ৬৫ দশমিক ০১।

গতবছর ৭ম স্থানে থাকা নড়াইল এবার দুই ধাপ নেমে গেছে। ৯ম স্থান নেয়া এই জেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৭২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২ হাজার ৯৯৫ জন, পাসের হার ৬৩ দশমিক ৪৩।

মিলন রহমান/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।