চট্টগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রতীকী ছবি
চট্টগ্রামে ২ হাজার ৮৭১ পিস ইয়াবাসহ এরশাদুর রহমান (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার রাতে ডবলমুরিং থানাধীন মোল্লাপাড়া থেকে তাকে আটক করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ থানার মৃত মো. আব্দুল মাবুদের ছেলে।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এরশাদুর রহমানকে আটক করা হয়েছে। তার তথ্যের সূত্র ধরে মোল্লাপাড়ায় তৈয়ব সাহেবের বাড়ীর দ্বিতীয় তলায় তার ফ্ল্যাট থেকে ২ হাজার ৮৭১ পিস ইয়াবা ও নগদ ২ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১১ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা।
এসএইচএস/আরআই