না.গঞ্জে ইভটিজারকে ৬ মাসের কারাদণ্ড


প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৬ মে ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে বিপ্লব তালুকদার (১৮) নামে এক ইভটিজারকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেয়।

এর আগে মঙ্গলবার ভোরে ওই ছাত্রীর বাসা বিসিক ভাঙ্গা ক্লাব এলাকায় গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় উত্যক্ত করার সময় ফতুল্লা মডেল থানা পুলিশ বখাটে বিপ্লব তালুকদারকে আটক করে।
      
ওই ছাত্রীর ভাই রানা জানান, ফতুল্লার মাসদাইর বেকারি মোড় এলাকার লতিফ তালুকদারের ছেলে বিপ্লব তালুকদার তার বোন (২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীয় অংশ গ্রহনকারী) ইতিকে গত এক বছর ধরে উত্যক্ত করে আসছিলো। বখাটে বিপ্লব পুলিশ লাইন স্কুলের ছাত্র থাকা অবস্থায় তার বোনকে উত্যক্ত করার অভিযোগে স্কুল কর্তৃপক্ষ তাকে স্কুল থেকে বের করে দিয়েছিলো। মঙ্গলবার ভোরে নেশাগ্রস্ত অবস্থায় উত্যক্তের অভিযোগে স্থানীয় লোকজন আটক করে তাকে পুলিশে সোপর্দ করে।

ইউএনও আফরোজা আক্তার চৌধুরী জানান, ওই মেয়েকে উত্যক্তের অভিযোগে বখাটে বিপ্লব তালুকদারকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ইভটিজারদের প্রবণতা যে হারে বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনি জেলা প্রশাসনও সোচ্চার রয়েছে। তাই নারীদের যৌন হয়রানি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।    

মো. শাহাদাৎ হোসেন/এসএস/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।