মহেশখালী থেকে ৩ মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২৬ মে ২০১৫

কক্সবাজার জেলার মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া থেকে ৩ টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সোনাদিয়ার মগচর এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার গুরা মিয়ার ছেলে মোস্তাক আহমদ (৩০) ও একই ইউনিয়নের নয়াপাড়া এলাকার জালাল আহমদের ছেলে মো. রফু (৩৫)। এরা দু’জনই জেলে।

মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস জানান, সোনাদিয়ার চরে প্রায়ই পাশাপাশি স্থানে এক সাথে ৩ টি মরদেহ দেখতে পেয়ে স্থানীয় জেলেরা পুলিশে খবর দেন। মহেশখালী থানার উপ-পরিদর্শক নারায়ণ চন্দ্রের নেতৃত্বে একদল পুলিশ মরদেহ ৩ টি উদ্ধার করে নিয়ে আসে।  

পরিচয় পাওয়া দু’জন জেলে রোববার ঝড়ো হাওয়ায় ডুবে যাওয়া ফিশিং বোট থেকে নিখোঁজ হয়েছিলেন। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহটি আঞ্জুমান মুফিদুলকে হস্তান্তর করা হয়েছে।  
 
সায়ীদ আলমগীর/এসএস/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।