খুলনায় চা দোকানদারকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৪:১৬ এএম, ১২ এপ্রিল ২০২৬

খুলনার খালিশপুরে এক চা দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) দিনগত রাত পৌনে ১টার দিকে থানা এলাকার নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোনা মিয়া তাঁতিদলের খালিশপুর এলাকার নেতা ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে আসা তিন যুবক অতর্কিতভাবে চা দোকানদার সোনা মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একাধিক টিম এলাকায় অভিযান শুরু করেছে।

আরিফুর রহমান/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।